• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিয়ের সাজে পূর্ণিমা, দুদিনেই ভিউ ২২ লাখ!

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৫৭
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৫৭

বিয়ের সাজে পূর্ণিমা, দুদিনেই ভিউ ২২ লাখ!
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
বৈচিত্রময় ফ্যাশন দিয়ে নিজের গ্ল্যামার অনায়াসেই ছড়িয়ে দেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায়ই নতুন নতুন সাজে নিজেকে মেলে ধরেন। এবারও ব্যতিক্রম হলো না; কনে সাজে ধরা দিয়ে রীতিমতো যেন তাক লাগিয়ে দিলেন ভক্তদের।

 

নিজের ব্রাইডাল লুক এবার ভিডিও আকারে ফেসবুকে প্রকাশ করলেন পূর্ণিমা। যা ব্যাপকহারে দেখেছে দর্শক। দুদিন আগে প্রকাশিত এই ভিডিও দেখা হয়েছে ২২ লক্ষবার।

এক মিনিটের এই ভিডিওতে শুধু পুর্ণিমার কনে সাজই ফুটে উঠেছে। পরনে গাঢ় লাল শাড়ি। সোনালি নকশার কাজ করা শাড়ির পাড়ের সঙ্গে মাথায় রয়েছে ম্যাচিং ওড়না। কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়িতে সাজ পূর্ণ করেছেন তিনি। পরিপাটি মেকআপে তার সাজে এসেছে এক ট্রাডিশনাল ভাইব।

 

ভিডিওটি সাজানো হয়েছে লাল পর্দা ও ঝাড়বাতির আবহে। কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। ক্যাপশনে লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

পূর্ণিমার এই সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে জানতে চেয়েছেন, এই বয়সেও এত সুন্দর থাকার রহস্য কী।

 

প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন পূর্ণিমা। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় দেখা গেছে তাকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম