শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে গৃহ হারানো ৮ পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রবিবার (২২ নভেম্বর) বিকালে ঢাকা-১৭ আসনের এমপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কড়াইল বিটিসিএল কলোনির পশ্চিম পাড়ায় ক্ষতিগ্রস্ত গৃহহীন এসব পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
এ সময় নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।











