• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংসদীয় গণতন্ত্রের বিকাশে সিপিএর সহযোগিতা চাইলেন চিফ হুইপ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৪৭
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৪৭

 

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক সংসদীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্টে গত শুক্রবার (২০ নভেম্বর) সিপিএর মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সিপিএর মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম