• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিচার বিভাগীয় ৮ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৫৩
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৫৩

 

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাঁদের মধ্যে একজনকে আইন ও বিচার বিভাগে উপসচিব এবং অন্যদের দেশের বিভিন্ন জেলার বিচারিক পদে পদায়ন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞাকে ঢাকায় আইন ও বিচার বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৈয়বুল হাসানকে ময়মনসিংহে, আইন ও বিচার বিভাগে সংযুক্ত মো. হাফিজুল ইসলামকে রংপুরে এবং যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা. ফৌজিয়া হাফসাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

অন্যদিকে, আইন ও বিচার বিভাগে সংযুক্ত আলমগীর কবির রাজকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে ঢাকায় এবং গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হাইকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে ছুটি বা প্রশিক্ষণে থাকা কর্মকর্তারা ছুটি কিংবা প্রশিক্ষণ শেষে কাজে যোগদানের তারিখে দায়িত্বভার হস্তান্তর করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম