ইশতিয়াক রুপু, মিশিগান থেকে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. কামরুজ্জামান সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে ‘গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান’-এর উদ্যোগে এই মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হেলাল ও দিলওয়ার হোসেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. আক্তার হোসেন মাসুক।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মো. কামরুজ্জামান সেলিম গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান গোয়াইনঘাটবাসীর দূত (অ্যাম্বাসেডর) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ ভবিষ্যতেও সংগঠনটি এমন ভালো কাজ চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে ব্যারিস্টার সেলিমের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এছাড়া গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট, গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদ, গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন, কোম্পানীগঞ্জ সমিতি, কানাইঘাট অ্যাসোসিয়েশন, জৈন্তাপুর ওয়েলফেয়ার মিশিগান এবং ভয়েস অব মিশিগান ইউএসএসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মো. আমিনুল হক, মনাফ আহমেদ বাবুল, ফিটজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রহিম, কানাইঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন, জৈন্তাপুর ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।
এছাড়া আমিনুর রাশিদ কাপ্তান, মাস্টার মঈন উদ্দিন, মো. রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মো. কামাল আবেদীন, মফিজুর রহমান, মো. হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, আলিম আহমেদ, ওলিউর রহমান, আবুল হাসনাত রতন, মুস্তাক আহমেদ, শাহাদাত হোসেন মিন্টু, খালেদ আহমেদ, মনজুরুল করিম তুহিন, আব্দুর রহমান, শহীদ আহমেদ, ফরিদ উদ্দিন ও ফয়জুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি ব্যারিস্টার মো. কামরুজ্জামান সেলিমকে অভিনন্দন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।












