• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে কেন আবেগাপ্লুত হুম্মাম কাদের?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:০৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদার ছবির সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়েছেন। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী একসময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

 

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন ঘুরে দেখার সময় তোলা একটি ছবি হুম্মাম কাদের নিজের ফেসবুকে প্রকাশ করেন। ছবিটি দিয়ে তিনি জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনীতির গল্প মনে করিয়ে দেয়।

ফেসবুকে নিজের মনের কথা জানিয়ে তিনি লেখেন, ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়। দাদার ছবির নিচে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল খুব আবেগের এবং গর্বের।

 

 

হুম্মাম কাদের আরও বলেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে এই ভবনে এসে তার পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার কথা মনে পড়ছে। তার মতে, ইতিহাস শুধু পেছনের কথা মনে করায় না, সামনের দিনের দায়িত্বের কথাও বুঝিয়ে দেয়। এই ছবি তার কাছে শুধু একটি স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের আত্মার টান, পারিবারিক রাজনীতির ধারা এবং মানুষের সেবা করার দায়িত্ববোধের একটি বিশেষ চিহ্ন। ছবির জায়গা হিসেবে তিনি পাকিস্তানের ইসলামাবাদের সংসদ ভবনের কথা উল্লেখ করেন।

ওদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে একটি সংসদীয় দল এখন পাকিস্তান সফরে আছে। এই সফরের অংশ হিসেবে বুধবার তারা পাকিস্তানের সংসদ ভবন দেখতে যান এবং জাতীয় পরিষদের মূল কক্ষ ঘুরে দেখেন। সে সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদের কাছে সেই কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং কীভাবে সেখানে আইন তৈরি হয়, তা তুলে ধরেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম