• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, মানবণ্টন যেভাবে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:০৭

 

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর। এবারো একই সময়ে এবং অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের এ মূল্যায়নে পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ রাখা হয়েছে জীববিজ্ঞান বিষয়ে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।

বিষয়ভিত্তিক মানবণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর রাখা হয়েছে।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।

এরই মধ্যে মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম