• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:০৩
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:০৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

মুক্তার বিরুদ্ধে অভিযোগ, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে আনতে তিনি তদবির করতে যান। এ ঘটনাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ হিসেবে দেখছে যুবদল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম