• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৩৯
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৩৯

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের প্রসঙ্গ উঠলেই কৌশলে এড়িয়ে গেছেন বিষয়টি। তবে কয়েক দিন আগে তার বিয়ের অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় আলোচনা।

কার্ডে হবু বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে তাদের প্রিয় পোষ্যরাও। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন অভিনেত্রী।

জানা গেছে, কলকাতায় নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ের কাজ সম্পন্ন করবেন মিমি। সেখানেই হবে আংটিবদলের অনুষ্ঠান ও বিয়ের রেজিস্ট্রি। তবে মূল বিয়ের আয়োজন করা হয়েছে পাহাড়ি শহর কালিম্পংয়ে, শীতের আমেজে।

মিমির বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনে তার ঘনিষ্ঠ বন্ধুরা। অতিথিদের তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

 

এদিকে মিমির জীবনসঙ্গী কে, তা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। জানা গেছে, হবু বর সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই।

বিয়ে নিয়ে এতদিন নীরব থাকলেও এবার আর গোপন থাকছে না কিছুই। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করা হয়েছে সিদ্ধার্থ ও মিমির। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আসর। সেখানে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ের প্রস্তুতিও ইতোমধ্যে শেষ পর্যায়ে। গত মঙ্গলবার কলকাতার একটি নামকরা গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে মিমিকে। এছাড়া ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকেও অভিনেত্রীর বিয়ের কেনাকাটার ভিডিও সামনে এসেছে।

অন্যদিকে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় পৌঁছেছেন মিমির মা-বাবা। সব মিলিয়ে দীর্ঘদিনের গোপন প্রেমের পর এবার নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম