• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

৮ গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই হাতি আবারও লোকালয়ে

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৩
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৩

 

কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটির বিচরণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ সময় হাতিটি বেশ কয়েকটি সুপারি গাছ ও একাধিক ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, ভোরে হঠাৎ হাতিটির উপস্থিতি দেখতে পায় তারা। পরে হাতিটি এলাকায় ঘোরাফেরা করে কয়েকটি সুপারি বাগানের গাছ ও ঘরবাড়ির ক্ষতি করে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে গত ১৮ নভেম্বর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিমের দুদিনের প্রচেষ্টায় জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রাংকুলাইজেশনের মাধ্যমে অচেতন করে তার চিকিৎসা সম্পন্ন করা হয়।

চিকিৎসার সময় হাতিটির শরীরে ৮টি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া যায়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।

এ অবস্থায় অসুস্থ হাতিটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় বন বিভাগের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাহার ছড়া শীলখাল রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, হাতিটি অসুস্থ হওয়ায় ফের লোকালয়ে এসেছে। আমরা তাকে চিকিৎসাসহ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম