• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৭:৫৬
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৭:৫৬

jonotarawaz 22

ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এক পুলিশ সদস্য ও নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চারজন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ টিয়ারশেল ও শব্দ বোমা ফাটায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় বিএনপির সমাবেশ থেকে ফেরত একদল নেতাকর্মী তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে। 

এদিকে, বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তারা বাড়ি ফেরার উদ্দেশে স্টেশনে আসলে এ সময় কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।  

ঘটনাস্থলে দায়িত্বরত ১নং ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সন্ধ্যায় ইটপাটকেল ছুঁড়াছুড়ির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এর আগে শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর মাসকান্দা পলিটেকনিক‍্যাল মাঠে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com