• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জন্ম মৃত্যুর নিবন্ধনে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতল সিরাজগঞ্জ জেলা

প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৯:৩৮
আপডেট: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৯:৩৮

212623Untitled 13

জন্ম মৃত্যুর নিবন্ধনে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতল সিরাজগঞ্জ জেলা

জন্ম মৃত্যুর নিবন্ধনে ৪টি ক্যাটাগরিতে পুরস্তার জিতল সিরাজগঞ্জ জেলা। গতকাল রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জন্মমৃত্যু রেজিস্ট্রেশনের ৪টি ক্যাটাগরিতে সিরাজগঞ্জে জেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের হাত থেকে পুরস্কার স্বরূপ সন্মাননা স্মারক গ্রহণ করেন বিজয়ীরা।

এতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারী কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার উপ-পরিচালক তোফাজ্জল হোসেন।

এ ছাড়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তিগত উদ্যোগ গ্রহণকারী চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান।

একই সাথে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়ন পরিষদ। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ।

স্থানীয় সরকারের মাধ্যমে দেশব্যাপী জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন অব্যাহত রয়েছে। সরকারের পক্ষে এই কার্যক্রমকে উৎসাহ দিতে স্থানীয় সরকারের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।  তারই আলোকে রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জন্মমৃত্যু রেজিস্ট্রেশনে শ্রেষ্ঠ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পুরস্কারে ভূষিত করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দীন চৌধুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সামসুল আরেফিন, ইউনিসেফের অফিসার ইনচার্জ ড. সাজা ফারুক আব্দুল্লাহ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com