• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পুলিশের গুলিতে নিহত চার নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিল জিয়া পরিষদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ২:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ২:৩৮

 

ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান ও মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

“চলমান আন্দোলনে শহীদ পরিবার সদস্যদের আর্থিক সহায়তা ও প্রকাশনা অনুষ্ঠানের” আয়োজন করে জিয়া পরিষদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিহত চার নেতার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব ও জিয়া পরিষদের নেতারা।

আর্থিক সহায়তা প্রদান করা হয়েছেঃ- ভোলায় নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান, মুন্সিগঞ্জে নিহত শহিদুল ইসলাম শাওনের বাবা ছোঁয়াব আলী ভূইয়া ও নারায়ণগঞ্জে নিহত শাওন প্রদানের মা আমেনা বেগমকে।

জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় জিয়াপরিষদ মহাসচিব ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মাহফুজ রহমান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম