• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

গান গাইতে সৌদি আরব গেলেন মমতাজ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৮:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৮:৫৪

 

ফেসবুকে রহস্যময় সব স্ট্যাটাস দিয়ে আলোচনায় রয়েছেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম।

গত মঙ্গলবার ‘বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি’ – লিখে পোস্ট দেন মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য।  কাদেরকে ‘বেইমান’ বললেন মমতাজ সে প্রশ্ন করার জো নেই।  

কারণ, গান পরিবেশন করতে বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এ ফোক শিল্পী। 

বৃহস্পতিবার জেদ্দা বিমানবন্দরে পৌঁছান মমতাজ।  বিমানবন্দরে তাকে সাদরে বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষের সদস্যরা।  

জানা গেছে, শুক্রবার জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ নামের অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী মমতাজ। এর আগে আজ মক্কা-মদিনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন মমতাজ।

এসব তথ্য নিশ্চিত করে ফেসবুকে মমতাজ লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা, মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’

এছাড়া নিজের ভেরিফায়েড পেজে তাকে বরণ করে নেওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করে মমতাজ ক্যাপশনে লিখেছেন, ‘২১ অক্টোবর রোজ শুক্রবার জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিত হবে প্রবাসে আনন্দ উৎসব ২০২২’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম