• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এম কে আনোয়ার ছিলেন আমাদের জন্য অনুকরণীয়: ফখরুল

প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ৫:৫৪
আপডেট: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ৫:৫৪

966002534 3

এম কে আনোয়ার ছিলেন আমাদের জন্য অনুকরণীয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি আমাদের সবার জন্য ছিলেন অনুকরণীয়। যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই মরহুম এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছেন।

সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শ ও উদ্যোগ। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনই কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত করেননি। নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কাজসহ সার্বিক উন্নয়নে তার অবদান স্মরণীয়।

তিনি বলেন, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের উত্তরণের সাহসী সংগ্রামে এম কে আনোয়ারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com