• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঋষি সুনাক প্রথম ভারতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ১০:৩৬
আপডেট: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ১০:৩৬

96600254 17

ঋষি সুনাক প্রথম ভারতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভুত ও প্রথম এশিয়ান ব্যক্তি যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জিতেছেন। এটাই ব্রিটেনের সর্বোচ্চ রাজনৈতিক পদে প্রথম একজন ভারতীয়ের অভিষেক। লিজ ট্রাসের পদত্যাগের পর সোমবার (২৪ অক্টোবর) একমাত্র প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট নির্দিষ্ট সংখ্যক সমর্থন অর্জনে ব্যর্থ হওয়ার পর রেস ছেড়ে দিলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।

এর আগে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রীর পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট। সেই সঙ্গে তিনি বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ফলে সুনাককে প্রধানমন্ত্রী নির্বাচিত ঘোষণা করেছেন ১৯২২ কমিটির চেয়ার স্যার গ্রাহাম ব্রাডি। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা একজন বৈধ প্রার্থীর মনোনয়ন পেয়েছি। ফলে ঋষি সুনাককে নির্বাচিত ঘোষণা করছি।

পেনি মর্ডান্ট প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর বলেছেন, তিনি ভালো আছেন এবং নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিও সমর্থন জানাচ্ছেন।

দেড় মাস আগে ব্রিটিশ ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের প্রধানমন্ত্রী নির্বাচিতের নাম ঘোষণার অনুষ্ঠানে পাশাপাশি বসা ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। দু’জনেরই প্রায় সমান সমান সুযোগ ছিল। যখন নির্বাচিত হিসেবে লিজ ট্রাসের নাম ঘোষণা করা হলো, তখন ঋষি সুনাক অন্যদের সঙ্গে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তার মুখেও হাসি ছিল। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেই হাসির পিছনে না পাওয়ার এক বেদনা রয়ে গেছে।

সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক-বিবাদের মাঝে ট্রাসের দুজন মন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের আহ্বান জানান নিজ দল কনজারভেটিভ পার্টির অন্তত ১৩ এমপি। এরপরই ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন লিজ ট্রাস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com