• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় আগুনে ৪ দোকান পুড়ে ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৬:১২
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৬:১২

9660025 27

ভোলায় আগুনে ৪ দোকান পুড়ে ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
শনিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ১নং ওয়ার্ডের গোলদার হাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়ায়, শনিবার রাত সোয়া ১১ টার দিকে গোলদারহাট বাজারের ব্যবসায়ী কামালের বিভিন্ন কোস্পানির কমজুমার পোডাক্টের গোডাউনে আগুন লাগে। মুহূতের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়তে দেখে ব্যসায়ীরা জাতীয় জরুরী সেবা-৯৯৯ ফোন করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষনে কামাল ষ্টোর, মহিন সু-ষ্টোর, তরিক ইলেকট্রনিক্স ও গোলদার হার্ডওয়্যার নামের ৪ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে ববসায়ীদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
স্থানীয় ব্যবসায়ীদের ধারনা, বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
চরফ্যাশন ফারায় সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সাভির্সের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদূ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত না করে সঠিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com