• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতিসভা

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৩৬
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৩৬

966002574 6

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতিসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে আজ রবিবার (৩০ অক্টোবর) জেলার বোয়ালমারীতে দলটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার হাসামদিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

966000256 3

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেদ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আলী আফজাল খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রশিদ বাচ্চু, বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ ও ফরিদপুর জেলা যুবদলের সহসম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com