• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির ৫০ নেতাকর্মী আহত

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১:৫৭
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১:৫৭

96002 2

নাটোরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির ৫০ নেতাকর্মী আহত

নাটোরে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পথে পথে দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে শহরের গোকুল নগর ও মুসলিম ইনস্টিটিউটের সামনে এসব হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদে হামলার প্রতিবাদে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয় উপশহর মাঠে সমাবেশের আয়োজন করে নাটোর পৌর ও সদর থানা বিএনপি। এ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের অংশ নেয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন মহল্লা ও উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপশহর মাঠে আসতে থাকেন। পথে শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে ও গোকুল নগর এলাকাসহ কয়েকটি স্থানে বাধা ও হামলার শিকার হন বলে দাবি নেতাকর্মীদের।

এসব হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, এসব হামলায় তাদের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

তবে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পদক মুর্তুজা বাবলু বলেন, ‘আওয়ামী লীগ কারোর ওপর কোনো হামলা করেনি।’

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, ‘কোনো হামলার ঘটনা ঘটেনি, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। আর এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com