• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১০:০৩
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১০:০৩

96600247 4

দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, দুর্নীতি, লুটপাট এবং দুঃশাসনের মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে মানুষ রাজপথে নেমে এসেছে।

সোমবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিন এসব কথা বলেন।

মজনু বলেন, জনস্রোত বন্ধ করতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। সমাবেশ বানচাল করতে গিয়ে জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছে। পতনকালে সরকারের কোন অপকৌশলই কাজে লাগবে না, তাদের বিদায় নিতেই হবে।

তিনি বলেন, এই সরকারের পতনের মাধ্যমেই দেশে একটি নতুন যুগের সূচনা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে।

এ সময় মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা শহরে যখন ডেঙ্গু মশার উপদ্রবে মানুষের মৃত্যুর রেকর্ড হয়, তখন আমাদের দক্ষিণের মেয়র তার ভাইকে দিয়ে বরিশালে বিএনপির সমাবেশ বন্ধের হুমকি দেন। সরকারের মন্ত্রী-নেতাদের দাম্ভিক বক্তব্যে এটাই প্রমাণিত হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন তাদের অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, আগের মতোই ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় যেতে চায়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, মহানগর দক্ষিণে সাবেক সহ-সভাপতি শামসুল হুদা, বর্তমান যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন, লিটন মাহমুদ, শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর শামসুল হুদা কাজল, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শ্রমিক দলের মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দলের মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার, যুগ্ম আহ্বায়ক নার্গিস মিতু, ছাত্রদলের মহানগর পূর্বের সদস্য সচিব আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com