• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজপথ বিএনপির দখলে, সরকারের পতন হবেই: যুবদল সভাপতি

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১০:২৬
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ১০:২৬

96602578

রাজপথ বিএনপির দখলে, সরকারের পতন হবেই: যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘রাজপথ এখন বিএনপির দখলে। সারাদেশের নেতাকর্মীরা শত বাধা পেরিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করছেন। এখান থেকে আর কেউ ঘরে ফিরবে না। আওয়ামী লীগ যতই গর্জন ছাড়ুক, কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত।’

সোমবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে অঙ্গ সংগঠনের সঙ্গে পল্টন থানা বিএনপির এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

টুকু বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়ে সরকার অনেক ষড়যন্ত্র করছে। এই সমাবেশ যাতে সফল না হয়, তার জন্য আওয়ামী লীগ অনেক কূটকৌশলের আশ্রয় নেবে, বাধা দিবে। কিন্তু জনস্রোতকে ঠেকানো যাবে না। এখনো পারছে না, আগামীতেও পারবে না। ঢাকার মহাসমাবেশকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশে পরিণত করা হবে। পুরো ঢাকায় তিল ধারণের ঠাঁই থাকবে না। ওইদিন লোকে লোকারণ্য হবে ঢাকা শহর।’

সরকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ‘ধরে ধরে ধরে না- ধরলে আবার ছাড়ে না।’ এবার বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমেছে, তাই এবার আর রক্ষা নেই ক্ষমতাসীন সরকারের। বিগত ১৪ বছরের সব পাপ, অন্যায়, গুম, খুন, হত্যা, নির্যাতনের বিচার করা হবে। কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com