• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজশাহীর সমাবেশে সরকারকে হলুদ কার্ড দেখাবে জনগণ: দুলু

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:০৬
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:০৬

966026

রাজশাহীর সমাবেশে সরকারকে হলুদ কার্ড দেখাবে জনগণ: দুলু

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। ১০ ডিসেম্বর ঢাকায় দেখাবে লাল কার্ড। লাগাতার আন্দোলনে এই সরকার কোনভাবেই ক্ষমতায় থাকতে পারবে না।

মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীতে বিএনপির জনসভার প্রস্তুতি নিয়ে বিভাগীয় নেতাদের সমন্বয় সভায় এসব কথা বলেন দুলু।

সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাজশাহীর জনসভার পরদিন চটগ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যালেঞ্জ থাকলো পলোগ্রাউন্ডে আওয়ামীলীগের সভার তুলনায় বিএনপির রাজশাহী সভায় লোক সমাগম অনেক বেশি হবে।

এ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com