• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে যুব দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ১১:৫৯

96600256

গোলাপগঞ্জে যুব দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সিলেটের গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন্ন অধিদপ্তরের আয়োজনে যুব-র‌্যালি, পরবর্তী আলোচনা সভা ও যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ ও মোহাম্মদ আলমগীর হোসাইনের যৌথ পরিচালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদেও স্বাগত বক্তব্যেও মাধ্যমে আরোও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামান, কাউন্সিলর রুহিন আহমদ খান, সমবায় কর্মকর্তা ছদরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও যুব নারীদের মধ্যে আড়াই লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com