• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ইতিহাস স্বৈরাচারের ইতিহাস: রব

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ১:০৫
আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ১:০৫

9660026

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ইতিহাস স্বৈরাচারের ইতিহাস: রব

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সামাজিক সংগঠন আর রাজনৈতিক সংগঠন জনগণের জন্য কমিটমেন্ট। সেখানে এই সময়ে আসামিকে না পেলে তার পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। যে ছেলে রাজনীতি করে তাকে না পেয়ে তার দুধের শিশুসহ স্ত্রীকে থানায় ধরে নিয়ে আসছে। এমন সব দুঃখের কাহিনী শুনলে গাছের পাতা ঝরে পরে যাবে। আমাদের হাজার হাজার কর্মীদের মেরে ফেলেছে। আমার চাচা ছিল পাবনা জেলখানার সুপারেন্টেট কুদ্দুস সাহেব। সেই জেলখানা থেকে জেএসডির কর্মীকে মেরে বের করে বলছে, জেলখানা থেকে পালানোর সময় মারা গেছে। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। ক্ষমতাসীন স্বৈরাচারীদের ইতিহাস। আমরা কি এদের জন্য রক্ত দিয়েছি?

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেন, এই অবৈধ সরকার অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে; অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তিন মাস পরে চাল কিনতে পারবেন না। আমি গত বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বলেছিলাম, ভিয়েতনাম ও রাশিয়া থেকে চাল কিনেন। জনগণকে খাদ্য নিরাপত্তা দেন। এরপরে টাকা দিলেও খাদ্য কিনতে পাওয়া যাবে না। এরকম ’৭৪ সালের দুর্ভিক্ষের সময় টাকা দিয়েও খাদ্য পাওয়া যায় নাই।

আমরা সৈরাচারের বদলে আরেক স্বৈরাচার চাই না উল্লেখ করে তিনি বলেন, আজকে এ আবৈধ সরকারের বিরুদ্ধে জনগনের উত্থান এসেছে। শ্রমজীবী কর্মজীবী মানুষসহ জনগণ পাটি, চিড়া-মুড়ি নিয়ে রাস্তায় নেমেছে। তারা কোন দলের কর্মী তা বড় কথা নয়। আমরা স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার চাই না। এক দলের পরিবর্তে আরেক দলীয় শাসন চাইনা। তাই এই মুহুর্তে দরকার জনগণের সরকার।

ভদ্রভাবে না গেলে পালাতেও পারবেনা, সামনে মহাবিপদ আসছে উল্লেখ করে তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন করা হবে। তারপর রাষ্ট্র সব কিছু পুনর্গঠন করা হবে। আজকে যদি ভদ্রভাবে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে না যান তাহলে পালাতেও পারবেন না। যাদেরকে তোমরা খুন করেছ, গুম করেছ তাদের শুভাকাঙ্ক্ষীরা তোমাদের পালাতেও দিবে না।

এ সময় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com