• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রের ৩ নিদের্শনা

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১০:৪২
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১০:৪২

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেট জেলা বিএনপির আসন্ন দ্বি বার্ষিক সম্মেলন ২১ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৩টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নির্দেশনাগুলো হলো: (১) কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
(২) মহানগর বিএনপির কোন পর্যায়ের কোন সদস্য জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
(৩) কোন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
এই নির্দেশনা সোমবার (১৪ মার্চ) থেকে কার্যকর হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম