• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করোনার মতোই বিদায় নেবে

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১১:৩৮
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১১:৩৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করোনার মতোই বিদায় নেবে

জেলা প্রতিনিধি

সরকার করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে। রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। আমরা ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় মালামাল সাশ্রয়ী দামে পৌঁছে দেব।’

আজ সোমবার (১৪ মার্চ) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না, কেউ অন্ধকারে থাকে না। সরকার সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে। তাই দেশ থেকে করোনা বিদায় নিয়েছে। এবার দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিও বিদায় নেবে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জাইকার উপজেলা সমন্বয়ক হোসাইন আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com