• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উত্তর আওয়ামী লীগের সমাবেশ : রাজপথে হাজার হাজার নেতাকর্মী

প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৩৭
আপডেট: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৩৭

jpeg 25

উত্তর আওয়ামী লীগের সমাবেশ : রাজপথে হাজার হাজার নেতাকর্মী

বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তিমিছিল আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মিছিল শুরুর আগেই সমাবেশস্থল ও রাজপথে জড়ো দল ও অঙ্গ সংগঠনের হয়েছে হাজার হাজার নেতাকর্মী।

শনিবার মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে জোনভিত্তিক (গুলশান) শান্তিসমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। তার আগেই বিভিন্ন মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। প্রতিবাদ মিছিলটি মধ্যবাড্ডা ইউলুপ থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে। এ ব্যাপারে বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম বলেন, তাদের একাত্তরের মতো পরাজিত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করবো। বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সবসময় সক্রিয় থাকবে বলেও তিনি জানান।

শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। মিছিলের নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com