• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৩:৪১
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৩:৪১

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

আগামীকাল (সোমবার) ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। একই দিনে বেলা ১১টায় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।’

এছাড়া দিবসটি উপলক্ষে আগামীকাল বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় উন্মুক্ত আলোচনা সভা হবে। একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

এরই মধ্যে সারাদেশে জেলা ও মহানগরে পোস্টার পাঠানো হয়েছে। দিবসটি উপলক্ষে আগামীকাল বিএনপির উদ্যোগে বিভিন্ন জাতীয় সংবাদপত্রে ক্রোড়পত্রও প্রকাশিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মো. মুনির হোসেন, আলী আকবর চুন্নু, ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com