• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লালপুরে পরীক্ষা কেন্দ্রে মোটরসাইকেল চুরি

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:২০
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:২০

 

নাটোরের লালপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মো. আকবর আলী (৫০) নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। রবিবারসকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।

ভুক্তভোগী আকবর আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লালপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে আসেন। তার ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি নাটোর হ ১১-৯৯২৪ কলেজ মাঠে রেখে সিট নম্বর দেখে বসিয়ে দিতে কক্ষের ভেতর যান। পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম