• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৪:৫০
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৪:৫০

jpeg 32

বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ইসলাম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল; ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে একশটি ব্রিজ উদ্বোধন করছেন। এ সরকার হাজার হাজার সড়ক, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-মক্তবসহ অসংখ্য উন্নয়ন করেছে। দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। 

সোমবার কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অনুষ্ঠিত লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।  মন্ত্রী আরও বলেন, আমি এলাকায় চেয়ারম্যান-মেম্বার মনোনয়ন দিয়েছি। এখানে কোন মনোনয়ন বাণিজ্য হয় না। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র-কাউন্সিলর মনোনয়ন দেয়ার আগে অন্তত একবছর তাদের কর্মকাণ্ড স্কোরিং করি। জনগণের কল্যাণে যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। শুকরিয়া এদের কেউ আমাকে নিরাশ করেনি। ভবিষ্যতেও তারা আমাকে নিরাশ করবেনা বলে আমি বিশ্বাস করি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে। 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মেজর (অব.) হাবিবুর রহমান মুজমদার।

সম্মেলনে অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়াকে সভাপতি, মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা আওয়ামী লীগ এবং তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি ও অ্যাড. মো. রফিকুল ইসলাম হিরাকে সাধারণ সম্পাদক করে লাকসাম পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুকসহ উপজেলার ১০টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com