• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভুল পথ থেকে বেরিয়ে আসেন! প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৩:০৬
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৩:০৬

ভুল পথ থেকে বেরিয়ে আসেন! প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। বিরোধীদল গুলোর সাথে বসুন তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।’

শনিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর জাতীয় মজলুম নেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষ তাদের আয়ের ৩২ভাগ চাউল কিনতে লাগে। তাহলে বুঝতেই পারেন আমাদের অবস্থাটা কি। কিন্তু প্রধানমন্ত্রী আপনি দিনকে দিন দেখতে পান না। সীমান্তে ভারত প্রতি সপ্তাহে একজন বাংলাদেশীকে হত্যা করছে। আপনি ভারতের এই অত্যাচার দেখতে পান না। আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি তো আনতেই পারেন না সেটা দিল্লিতে চলে গেছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। আপনি যেটা বলেন সেটা করেন না। আপনি বলেছিলেন বিরোধী দলের সমাবেশে বাঁধা দেবেন না। কিন্তু তাদের সমাবেশে বাস বন্ধ করে দিচ্ছেন। নেতাকর্মীদের আটক করছেন মামলা দিচ্ছেন। এগুলো পরিহার করুন। সংঘাতের দিকে না গিয়ে সংলাপের দিকে যান। সংলাপ ছাড়া আপনার মুক্তি নেই। এদেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধীদল গুলোর সাথে বসুন তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের সুশাসনের জন্য বিরোধী দল গুলোর সাথে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তা না হলে আপনি আরো বড় সমস্যায় পরবেন। আপনিতো সমস্যায় পড়বেনই দেশকেও সমস্যায় ফেলবেন। আপনাকে আমরা ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।’

এ সময় তিনি মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী কে জাতীয় দিবস ঘোষ ঘোষণার দাবিও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com