• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাধা সৃষ্টি করেও তারা জনসমুদ্র আটকাতে পারেনি : শামা ওবায়েদ

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৫:০৭
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৫:০৭

বাধা সৃষ্টি করেও তারা জনসমুদ্র আটকাতে পারেনি : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ৯ নভেম্বর শরীয়তপুর থেকে যেই সমাগম শুরু হয়েছিলো আজ তা এখানে এসে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেও তারা মানুষের সমাগম ঠেকাতে পারেনি।

আজ শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন।

শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় শামা ওবায়েদ বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হন, যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হন তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com