• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পাকিস্তান ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংলিশদের

প্রকাশ: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ৩:৫৮
আপডেট: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ৩:৫৮

পাকিস্তান ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংলিশদের

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল মঞ্চায়ন হওয়ায় ঘুরে ফিরে আসছে ১৯৯২ বিশ্বকাপের কথা। ইংলিশদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফেরাবে পাকিস্তান? নাকি বাবর-রিজওয়ানদের হারিয়ে প্রতিশোধ নেবে ইংলিশরা? সব হিসেব শেষ হবে ঘণ্টা খানেকের মধ্যে। তবে আগে ব্যাট করে জুতসই সংগ্রহ পায়নি পাকিস্তান। ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংলিশদের।

আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শান মাসুদ-বাবর আজমের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান।

দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ১ ছক্কায় ১৫ রান নিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। এরপর ডাবল ডিজিট ছুঁতে পারেননি মোহাম্মদ হারিস। ১২ বলে ৮ রান নিয়ে ফেরেন তিনি। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। বাবর ৩২ রানে ফিরলে ফের বিপদে পড়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন শান মাসুদ।

২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন তিনি। ইফতেখার আহমেদ ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। শেষে শাদাব খান ১৪ বলে ২০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।

ইংল্যান্ডের স্যাম কারেন ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান আদিল রশিদ ও ক্রিস জর্ডান।

বাবরের বিদায়ে পাকিস্তানের ছন্দপতন

১৫ রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। ডাবল ডিজিট ছোঁয়ার আগে ফেরেন মোহাম্মদ হারিস। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় পাকিস্তান। বিপদ সামলে শান মাসুদকে নিয়ে ইনিংস লম্বা করছিলেন বাবর আজম। তবে আশা জাগিয়ে ১১.১ ওভারে আদিল রশিদের উইকেটে পরিণত হন পাকিস্তান অধিনায়ক। ২৮ বলে ২ চারে ৩২ রান নিয়ে সাজঘরে ফেরেন বাবর। এরপর ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ইফতেখার আহমেদ।

১২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৫ রান।

টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আজ দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে শিরোপার লড়াই।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com