• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই : কৃষিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ৯:০২
আপডেট: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ৯:০২

সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই : কৃষিমন্ত্রী

সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া, সুশীলেরা দুর্ভিক্ষের কথা মানুষকে শুনাচ্ছে। করোনার ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায়। দেশ-বিদেশের অনেকের সঙ্গেই সাক্ষাৎ করে সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সময়ে আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন, তা এখন এক কোটিরও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাকসবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গীকার রেখেছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সব সময়ই সংগ্রাম করছে। দেশ এতোই উন্নত হয়েছে যে ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, কৃষি কৌশলের প্রকৌশলীদের কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষিতে উন্নয়ন করা শুরু করেছেন। মাছ, আম, শাকসবজি উৎপাদন করার ক্ষেত্রে বিশ্বে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। সামনের যেকোনো খাদ্য ঘাটতি মোকাবিলায় আধুনিক যন্ত্রকৌশল ব্যবহারে প্রকৌশলীরা এগিয়ে আসবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সামাদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আস্তর্জাতিক) ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হুসেন ভূইয়ার সভাপতিত্বে সম্পাদক মিছবাহুজ্জামান চন্দনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, কৃষি কৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শেখ, ড. মো. কামরুজ্জামান মিলন, ঢাকা সেন্টারের সম্পাদক খায়রুল বাসার, তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com