• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

টিসিবির ট্রাকের পিছনে ছুটছে বাংলাদেশের উন্নয়নের ছোয়া – আবুল হাশেম বক্কর

প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৪:২৪
আপডেট: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৪:২৪

1647348030
 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দিশেহারা সাধারণ মানুষ, তারা এখন টিসিবির ট্রাকের পিছনে ছুটছে। সরকার যে বলছে, মধ্যম আয়ের দেশ আর মাথাপিছু আয় বেড়েছে, এটাই তার নমুনা। উন্নয়নের মহাসড়কে দেশের নমুনা আজকে আমরা টিসিবির ট্রাকের পিছনে দেখছি। টিসিবির গাড়ি থেকে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিষ কিনতে প্রতিযোগীতা করতে গিয়ে জড়িয়ে পড়ছে মারামারিতে। এত বুঝা যায় দেশের মানুষ আজ কতটা অসহায় আর সরকারের বলা তথাকথিত উন্নত হয়েছে জনজীবন। জনসাধারণকে এমন দুর্দশা থেকে মুক্তি দিতে সরকারের কোন পদক্ষেপ নেই। জনবিচ্ছিন্ন সরকারে দেশের মানুষকে নিয়ে তামাশা করছে। তারা বলছে পণ্য সামগ্রীর মূল্য যেমন বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। এই সমাবেশ থেকে সরকারের দায়িত্বশীল মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে সমগ্র বাংলাদেশের মানুষ টিসিরির নিন্ম মানের পণ্য ক্রয়র জন্য লাইনে দাঁড়াচ্ছে কেন?

আজ মঙ্গলবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দলীয় কার্যালয় মাঠে কেন্দ্রঘোষিত চট্টগ্রাম মহানগর তাঁতী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রেখে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের টাকা লুটপাট কারে নিজেরা মোটাতাজা হয়েছে। মাথাপিছু আয় শুধু ক্ষমতাসীনদের বেড়েছে আর দেশের জনগণ ফকির হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। দুর্নীতির দায়ে সরকারি দলের যে নেতাই ধরা পড়ছে তাদের কাছে হাজার হাজার কোটি কালো টাকা পাওয়া যাচ্ছে। এরা জনগণের সেবক নয় শোষক, এরা লুটেরার দল। এদের থেকে দেশের মানুষ মুক্তি চায়। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে আরও ঐকবদ্ধ হতে হবে। গণতন্ত্রের প্রতীক সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। আমারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং দিতে হবে।

চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম.এ হাশেম রাজু। এতে বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. সিদ্দীক, নগর বিএনপি নেতা একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, আবু মুছা, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, আবু সৈয়দ কালু, নগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জাহেদ আনসারী, নেছার আহমদ, দাউদ ইসলাম ইদু, মোহাম্মদ হারুন, সেলিম হাফেজ, সরোয়ার জামাল, তাঁতী দলের থানা নেতৃবৃন্দ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, আবদুল হক স্বপন, রাকিবুল হাসান টিটু, জামাল উদ্দিন, সালউদ্দিন, নূর মোহাম্মদ, আল আমিন, আবদুল মোতালেব প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম