• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:২০
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:২০

বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

সিলেটে গণসমাবেশে আসার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৯ নভেম্বর) বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়যক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লব, আবদুস সাত্তার পাটোয়ারী, যুবদলের দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, দক্ষিণের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির জাহিদ, সাবেক ছাত্রনেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া, নাসির উদ্দিন নাসির, ছাত্রনেতা মাসুদুর রহমান, আব্দুল হান্নান মজুমদার, সোহেল রানা, বায়েজিদ হোসেন, হাফিজ উদ্দিন, আকরাম আহমেদ সহ সহ¯্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে এ্যাড. রুহুল কবির রিজভী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। তাঁর ডাকে সাড়া দিয়ে বিএনপি’র সমাবেশগুলোতে স্রোতের মতো যোগ দিচ্ছে মানুষ। কৃষক-শ্রমিক-মেহনতী জনতা বিএনপি’র সমাবেশে যোগ দিয়ে সরকারের পতন দাবি করছে। বিএনপি’র সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ দেখে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা উন্মাদ হয়ে গেছে। আজও প্রধানমন্ত্রী বলেছেন-দেশে গণতন্ত্র আছে বলে উন্নয়ন হচ্ছে।

আমি পরিস্কার বলতে চাই-দেশে গণতন্ত্র নেই বলেই উন্নয়নের বদলে দুর্নীতি আর লুটপাটের মহৌৎসব চলছে। প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে মিথ্যাচার করছেন। তিনি জাপানের রাষ্ট্রদুতের মুখে আগের রাতের ভোটের কথা শুনতে পান না। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বিশ্বে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠিয়েও তাঁর ধারাবাহিক মিথ্যাচারিতা দেখে তিনি লজ্জিত না হলেও দেশের মানুষ লজ্জা পায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com