• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশেষ কলাম

গণমানুষের ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়েছেন তারা

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ১:০৩
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ১:০৩

96652540

গণমানুষের ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়েছেন তারা

ড. মোঃ মোর্শেদ হাসান খান
ড. আবুল হাসনাত মোহাঃ শামীম

বিদুৎ বিভ্রাটে অন্ধকারাচ্ছন্ন দেশ, রেমিটেন্স নামতে নামতে শূন্যের কোটায়, আলাদিনের চেরাগের দৈত্যের শক্তি প্রদর্শনের মতো অজ্ঞাত ভোজবাজিতে গায়েব হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে বাড়তে জনগণের নাগালের বাইরে চলে যাওয়া, জননিরাপত্তাহীন পরিবেশে ত্রাসের রাজত্ব, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাকে অনিরাপদ করে তোলা, নারী নিপীড়ন আর চাঁদাবাজিতে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশ ষাট বর্গমাইলের দেশকে যখন জীবন্ত জাহান্নামের রূপ দেওয়া হয়েছে তখন প্রতিবাদী মানুষের পক্ষে চুপ থাকা অনেক কঠিন। আর সেই মানুষগুলো যদি হন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় উজ্জীবিত তবে তাদের রুখে দেয় সাধ্য কার!!
স্বাধীন বাংলাদেশের স্থপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক শাওন নিশ্চিত মৃত্যু জেনেও নব্য বাকশালী অপশক্তির সামনে মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছে যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, যারা দেশনেত্রী বেগম জিয়াকে বাংলাদেশের উন্নয়নের স্বপ্নসারথি মনে করে তাদের জন্য দেশপ্রেমের উপরে বড় কিছু নাই। আর তাই বুলেটের মুখে নিশ্চিত মৃত্যু জেনেও আন্দোলন থেকে পিছু হটেনি বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বীর সেনানীরা।
বর্তমান প্রজন্মের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে গণতান্ত্রিক আন্দোলনে নবজোয়ার সৃষ্টি হয়। ভীত সন্ত্রস্ত সরকার এবং তার পেটোয়া বাহিনী যেকোনো মূল্যে এই গণজোয়ার রুখতে ইয়াহিয়া খানের বাহিনীর মতো বুলেটকে শেষ অবলম্বন মনে করে। তাদের হিংস্র আক্রমণের মুখে গণতান্ত্রিক আন্দোলনের অনেক কর্মী যেমন শহিদ হন। তেমনি অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ০১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয় দলটির নেতাকর্মীরা। বাংলাদেশে গণতন্ত্র চর্চার পথিকৃৎ এই দলটির নেতা-কর্মীদের এই শান্তিপূর্ণ সমাবেশে হিংস্রতার সঙ্গে ঝঁপিয়ে পড়ে সরকারের পেটোয়া বাহিনী। তাদের সঙ্গে যুক্ত হয় পুলিশের কিছু সংখ্যক অতি উৎসাহী সদস্য। তাদের আক্রমণে ঘটনাস্থলেই শহিদ হন যুবদল কর্মী মাত্র বিশ বছর বয়েসী রাজা আহমেদ শাওন। এলাকাবাসী তাকে রাজা প্রধান নামেই চিনতেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের এই নিবেদিতপ্রাণ কর্মীর বাবার নাম সাহেদ আলী। একজন গ্রিল ওয়ার্কশপের শ্রমিক হয়েও তিনি দেশ, মাটি ও মানুষের কথা ভেবেছেন। স্বৈরাচারী অপশক্তির হাত থেকে বাংলাদেশের গণমানুষকে মুক্ত করার ব্রত নিয়ে শহিদ হয়েছেন। সাহসী তরুণ শাওন ছিলেন মুক্তির মিছিলের অগ্রভাগে। পত্রিকা সূত্রে জানা যায়, পুলিশের শর্টগানের গুলি সরাসরি তাঁর শরীরে লাগে। অন্য একটি ছবি থেকে দেখা গিয়েছে সরাসরি তাকে হত্যার উদ্দেশ্যেই স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়ছে কেউ একজন। আর সরাসরি তাদের একজনের বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলিতেই মৃত্যু হয়েছিল জাতীয়তাবাদী আন্দোলনের বীর সেনানী শাওনের ।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের দেওয়া তথ্য মতে, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’ তিনি আরও বলেন, ‘তার শরীরে গুলির চিহ্ন ছিল।’ সবাইকে অবাক করে স্বৈরাচারী অপশক্তি রাত সোয়া ১টার দিকে পুলিশি পাহারায় নবীনগর কবরস্থানে শাওনের লাশ দাফনে বাধ্য করে। এর মধ্য দিয়ে তারা আসলে প্রতিবাদী বাংলাদেশী মানুষের মুখ বন্ধ করতে চেয়েছিল। কিন্ত বাধাপ্রাপ্ত স্রোত যেমন আরও গতিশীল বেগবান হয়ে ওঠে। শহিদ শাওনের এই আত্মত্যাগ আপ্লুত করেছে পুরো বাংলাদেশের মানুষকে। তারা আগের থেকেও বহুগুণ সাহস নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে।
ওদিকে রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপস্থিতিতে শহিদ শাওনের বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। পুলিশ ও ডিবি’র পাহারায় শাওনের লাশ বাড়িতে নেয়া হয়। লাশ হস্তান্তরের পৌনে এক ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে শাওনের লাশ দাফন করতে হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
অনেক লজ্জার বিষয় হলেও সত্য, শহিদ শাওন প্রধানের রাজনৈতিক পরিচয় নিয়েও টানাটানি শুরু করেছে ক্ষমতাসীন দল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাওন-এর আইডি ঘুরে তার যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁর পুরো প্রোফাইল জুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ছবি এবং বিভিন্ন স্টেটাস দেখা গিয়েছে। এর পাশাপাশি আরও অনেকে সরাসরি দাবি করেছেন শাওন কিভাবে এর আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছে।
নারায়ণগঞ্জ যুবদল কর্মী শাওনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অঙ্গ সংগঠন হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। শুধু দেশে নয়, দেশের বাইরেও শাওন হত্যার প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ।
শাওনের মৃত্যুর পরদিন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওনের কবর জিয়ারতের পাশাপাশি তার মা ও দুই ভাইকে সান্ত্বনা দেন। এ সময় মহাসচিবের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন শাওনের মা ও ভাই। দলের পক্ষ থেকে শাওনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মোনাজাতে নিহতের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। এছাড়াও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চোখে গুলিবিদ্ধ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজনের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন তার হাতে।
এদেশের প্রশাসন একচোখা নীতিতে চলে। কারণ, আওয়ামী লীগের নেতারা রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সভা সমাবেশ করে তখন কোন অ্যাকশন হয় না অথচ বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শান্তিপূর্ণ শোভাযাত্রায় নির্বিচারে গুলি চালায়। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন,রএক সপ্তাহ পূর্বেই আমরা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা করার বিষয়ে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়নি যে, অনুষ্ঠান করতে পারবে না। অথচ পুলিশ বাধা দেয় এবং পরে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।
নারায়ণগঞ্জের আদালতে জেলা পুলিশ সুপার-এসপি গোলাম মোস্তফা রাসেল ও জেলা গোয়েন্দা-ডিবি পুলিশের উপপরিদর্শক-এসআই মাহফুজুর রহমান কনককে আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার সকালে সেখানকার জেলা জজ কোর্টে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে মামলার আবেদন করেন। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, ‘মামলাটি আদালত কর্তৃক খারিজ করে দেয়া হয়েছে।’
শাওনের হত্যাকাণ্ডই প্রথম নয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও তেল গ্যাসের দাম কমানোর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় সারাদেশে। প্রতিবাদে অংশগ্রহণকারীর মধ্যে থেকে সরাসরি সমাবেশের উপর পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন ভোলার সদর উপজেলার দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। শহিদের তালিকা বাড়ছেই।
অপ্রতিরোধ্য স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানকারীদের লাশের মিছিল থামেনি। বরং সময়ের প্রেক্ষাপটে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী শাওন ভূঁইয়াকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এসব কর্মকাণ্ড প্রমাণ করে সরকার যেকোনা মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। তাই সরাসরি মিছিলে গুলি চালিয়ে আরও অনেককে হত্যা করেছে তারা। বাংলাদেশ জাতীয়তাবদী দলের সকল অঙ্গ সংগঠন শহিদের শোকাহত পরিবার, আত্মীয়স্বজনসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মহান আল্লাহ তায়ালা তাদের বেহেস্ত নসীব করুন এই দোয়া করি ।


লেখকদ্বয়ঃঅধ্যাপক, ঢাকা বশ্বিবদ্যিালয় এবং অধ্যাপক, বাংলাদশে উন্মুক্ত বশ্বিবদ্যিালয় ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com