• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

তিন দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৯:২৯
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৯:২৯

 

স্টাফ করেসপন্ডেন্ট

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স ১৯-২০, ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থীরা ৷ বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করে অবরোধ করে রেখেছে। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে৷

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১.করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

২। দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে ও ২০ নম্বর ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।

৩। গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো না৷

এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দাবি মোদের একটাই, উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে৷ এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে৷

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম