• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফেসবুকে ঢুকলেই মনে হয় তারেক জিয়া দেশে এসে পড়েছে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৭:৩২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৭:৩২

ফেসবুকে ঢুকলেই মনে হয় তারেক জিয়া দেশে এসে পড়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেসবুকে ঢুকলেই মনে হয় তারেক জিয়া দেশে এসে পড়েছে। তাদের আচরণে মনে হয় ক্ষমতায় আসতে ভোট লাগে না। নির্বাচন আসলেই দেশে ষড়যন্ত্র শুরু হয়। শেখ হাসিনা জনগনের শক্তির উপরেই বিশ্বাসী। তিনি সব সময় জয়ী হয়ে এসেছেন জনগণকে সঙ্গে নিয়েই। ষড়যন্ত্র করে বিএননপি ক্ষমতায় এসেছিলো। এখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় তারা।’

বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের নতুন লঞ্চ এম.ভি সুন্দরবন-১৬ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বদলে দিতে। জনগণ মনে করে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। এ দেশের জনগণ আর কোনদিন ভুল করবে না। তারা শেখ হাসিনাকেই ভোট দিবে। কোন ষড়যন্ত্র কাজ হবে না।’

অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার জন্য অনেক পায়তারা হয়েছে। আমরা ষড়যন্ত্রকে ভয় পাই না। জনগণের ভোটে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল আপনি সদরঘাটে আসেন। দেখেন কত উন্নত। আপনি বলেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। দেখেন বিএনপির তলা ফেটে গেছে নাকি বাংলাদেশের তলা ফেটে গেছে।’

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন,’স্থল পথের থেকে নৌপথ অনেক বেশি সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময়। কিন্তু নানা কারণে এখন যাত্রী কম। আগামীতে নৌপথ আরও সমৃদ্ধ হবে।’

এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, কমডোর নিজামুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com