• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই আজ

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৩:৫১
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৩:৫১

 

বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য পরের দুই ম্যাচই একরকম বাঁচা-মরার লড়াই। শেষ দুই ম্যাচে জিততেই হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের, যার প্রথমটি আজ(২৬ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে। হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে।

মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিকেই তাই ফাইনাল হিসেবে দেখছে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লাওতারো মার্টিনেজ। তিনি বলেন, ‘আগামীকাল(২৬ নভেম্বর) আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা। এই ম্যাচ এতই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতের অনেক কিছুই এর ওপর নির্ভর করছে।’

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের হারই জটিলতায় ফেলে দিয়েছে আর্জেন্টিনাকে। আর তাতে থেমে গেছে আলবিসেলেস্তেদের ৩৬ ম্যাচের অপরাজিত স্বপ্ন যাত্রা। সবচেয়ে বড় যে ব্যাপার, মেসিদের মনোবলে ভালোভাবেই ধাক্কা দিয়েছে এই হার। তবে সবকিছু ভুলে এখন মেক্সিকো ম্যাচে মনোযোগ দিচ্ছেন বলে জানান লাওতারো মার্টিনেজ, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং কী আসছে তা নিয়ে ভাবতে হবে। যা আসছে তা মেক্সিকো, আমাদের তাই জয়ের দিকে মনোযোগ দিতে হবে যা যাই হোক না কেন।’

সৌদি আরবের বিপক্ষে নিজেদের ভুলের কারণেই হেরেছেন বলে মনে করেন লাওতারো। তবে মেক্সিকোর বিপক্ষে এমনটা হবে না বলে বিশ্বাস করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম