• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কাঁচপুরে চিকেন গ্রিল ও নান রুটি খেয়ে অসুস্থ হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি

প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ২:০৬
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ২:০৬

Photo 3
 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে চিকেন গ্রিল ও নান রুটি খেয়ে দুই পরিবারের ৮ জনসহ ১১জন হাসপাতালে ভর্তি হয়েছে। কাঁচপুর এলাকার সুমন হোটেল এন্ড রেষ্টুরন্টে চিকেন গ্রিল ও নান রুটি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানা জানি হওয়ার পর মালিক রেষ্টুরেন্ট বন্ধ করে আত্মগোপনে চলে যায়। অসুস্থ্যদের ভূলতা জেনারেল হাসপাতাল ও কাঁচপুরে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরিবার নিয়ে খাবার খেতে আসা হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে ছেলে মেয়েদের ও ভাতিজার বায়নায় কাঁচপুরে সুমন হোটেলে গ্রিল ও নান রুটি খেতে নিয়ে আসি। খাওয়ার পরেই বাসায় গিয়ে হঠাৎ করে স্ত্রী মুক্তা, মেয়ে ফাতেমা ও মুন, ছেলে সান, ভাতিজা নয়নসহ ভাতিজি শাহারা, পলি অসুস্থ হয়ে পড়ে। তাদের ভূলতা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
এছাড়া চিকেন গ্রিল ও নান রুটি খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন হালিমা, আশিক, জুবায়ের হোসেনও আফরোজা আক্তার। তারা গ্রিল খেয়ে বাসায় গিয়েই পেট ব্যথা হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাঁচপুরের বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর এ্যাপোলো হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান মিয়া বলেন, পেটব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ৪ জন রোগী এ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তারা বর্তমানে ভর্তি আছেন। নিম্নমানের পচা ও বাসি খাবার খাওয়ানোর কারণে এটা হতে পারে বলে তিনি জানান।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মিয়া জানান, তদন্ত চলছে। এ হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে থাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম