• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ১০:৪৩
আপডেট: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ১০:৪৩

নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নকআউট পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো যায় আসবে না তাদের। প্রশ্ন হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনালে কার বিপক্ষে ব্রাজিল খেলবে? 

তিতের দল রয়েছে গ্রুপ জি-তে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে খেলবে ‘এইচ’ গ্রুপে রানার্স আপের বিপক্ষে। এই গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এখন ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে খেলবে এইচ গ্রুপের রানার্স আপের সঙ্গে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে ঘানাকে পাওয়ার সম্ভাবনা বেশি। ব্রাজিল রানার্সআপ হলে পর্তুগালের সঙ্গে দেখা হতে পারে। দুই ম্যাচে সি আর সেভেনদের পয়েন্ট ৬। ঘানা তিন নিয়ে দ্বিতীয় স্থানে। 
উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় তাদের সম্ভাবনা ক্ষীণ বলে ব্রাজিলের প্রতিপক্ষ ধরা হচ্ছে ঘানা কিংবা পর্তুগালকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com