• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নাটোরের গুরুদাসপুরে নববধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৭:১৩
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ৭:১৩

963254
 

জেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নববধূকে ধর্ষণের মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলার ২০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম শাহিন খন্দকার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার দুপুরে নাটোর ‌র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে নাটোর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধর্ষণ মামলার আসামি ও তার ছেলে একটি ইট ভাটায় কাজ করতেন। এক সপ্তাহ আগে বিয়ে করেন আসামির ছেলে। তারপর থেকেই বউ ও বাবাসহ ভাড়া থাকতেন তিনি। গত সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর শাহিন। এ সময় পুত্রবধূর চিৎকারে সবার ঘুম ভেঙে গেলে আসামি পালিয়ে যান।

পরে ভুক্তভোগীর মা শাহিন খন্দকারের নামে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় শাহিনকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহিন খন্দকার নববধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম