রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি সুতা ও বোতামের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেন ঢায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল ইসলাম।
তিনি বলেন, মিরপুর-১ নম্বর গোল চত্বরের বৈশাখী মার্কেটের পেছনে একটি ভবনের চারতলায় সুতা ও বোতামের গোডাউনে আগুন লেগেছে। এমন খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।












