• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাদের সমাবেশ, যেখানে ভালো মনে করব সেখানেই করব’

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৬:০৬
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৬:০৬

96632541 2

আমাদের সমাবেশ, যেখানে ভালো মনে করব সেখানেই করব’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের নেতাকর্মীদের জন্য নয়াপল্টন একটি নিরাপদ জায়গা বলে আমরা মনে করি। আমাদের সমাবেশ, আমরা যেখানে ভালো মনে করব সেখানেই করব। আমরা তো কাজী নজরুল ইসলাম এভিনিউ বা গুলশান এভিনিউ চাচ্ছি না। যেখানে সমাবেশ হয়ে থাকে সেখানেই আমরা সমাবেশ করতে চাচ্ছি।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘‘গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর হাতের মুঠিতে। বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতা ‘যখন যা চাহে’ চরণটা তারা যত্রতত্র ব্যবহার করে। গণতন্ত্র আজ শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করছে।’’

রিজভী বলেন, ‘পুলিশ প্রশাসন তাদেরই সাজানো। ক্ষমতাসীনরা ধানমন্ডি ৩২ নম্বরসহ যখন যেখানে মনে করেন তারা সমাবেশ করেছেন। তাদেরকে তো বেগ পেতে হয়নি। ২০ দলসহ যারা সরকারের সমালোচনা করে তাদেরকে বেগ পেতে হয়।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘পল্টনে সমাবেশ এটাতো অনেক আগে থেকেই হয়ে আসছে। বছরের পর বছর এখানেই বিএনপির সমাবেশে করে আসছে। আমাদের নেতাকর্মীদের জন্য নয়াপল্টন একটি নিরাপদ জায়গা বলে আমরা মনে করি। আমাদের সমাবেশ, আমরা যেখানে ভালো মনে করব সেখানেই করব। আমরা তো কাজী নজরুল ইসলাম এভিনিউ বা গুলশান এভিনিউ চাচ্ছি না। যেখানে সমাবেশ হয়ে থাকে সেখানেই আমরা সমাবেশ করতে চাচ্ছি। প্রতিদিনই তো কমবেশি এখানে সমাবেশ হচ্ছে। তো ১০ তারিখ সমাবেশ করলে সমস্যা কোথায়? এখানেই তো এক ধরনের রহস্য কাজ করছে।’

তিনি বলেন, আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আজকে জনগণ যে জিনিসগুলো হারিয়েছে, আমরা ফেরানোর সংগ্রাম করছি। আমরা নিপীড়ন সহ্য করছি, প্রতিনিয়ত গ্রেফতার, ওয়ারেন্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি। তারপরও তারা কোথাও আমাদের সমাবেশ আটকাতে পারেনি। ঢাকার সমাবেশ তারা আটকাতে পারবে না। শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে যেসকল উদ্যোগ গ্রহণ করা দরকার আমরা করেছি।

পুলিশ প্রশাসন সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে অনড় উল্লেখ করে রিজভী বলেন, ‘আপনারা আমাদের সুবিধা মতো সমাবেশ করতে দিতে চাচ্ছেন না। গণতন্ত্রের বিষয়টি মীমাংসা করার জন্য আপনারা কে? দেশের নিরাপত্তার ব্যাপারে আপনাদের চিন্তা আছে আমাদের চিন্তা নেই?’

উদহারণ দিয়ে তিনি বলেন, ‘অনুষ্ঠান তো আমাদের। আমার বাড়িতে বিয়ে ছোট ভাই, বোন বা যে কারও বিয়ে হোক। আমি তো সব সময় চাইব, শান্তিপূর্ণ, সুন্দরভাবে অনুষ্ঠানটি সফল করতে। এই গণসমাবেশের আহ্বান যেহেতু বিএনপির, তারা তো সর্বাত্মক চেষ্টায় থাকবে, শান্তিপূর্ণ সুন্দরভাবে এটা সফল করার।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com