• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রশাসন থেকে ধূপখোলা মাঠের পরামর্শ দেয়া হয়েছে: মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১৩
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১৩

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিকল্প হিসেবে ধূপখোলা মাঠের পরামর্শ দেয়া হয়েছে। অথচ ধূপখোলা মাঠ আর মাঠ নেই। তারা এমন কিছু স্থানের কথা বলছে যেখানে মাঠের চিহ্ন নেই। প্রশাসনের নতুন কর্মকর্তাদের হয়তো ঢাকার মাঠ সম্বন্ধে ধারণা নেই। এক সময় পল্টন ময়দান ছিল, তা আজ হারিয়ে গেছে। সরকারই এসব মাঠ ধ্বংস করে দিচ্ছে।’

বুধবার(৭ ডিসেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন,‘নয়াপল্টনেই হবে বিভাগীয় সমাবেশ। যদি গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দেওয়া হয়, আমরা ভেবে দেখবো।’

১০ডিসেম্বর নিয়ে সরকার অহেতুক আতঙ্কিত দাবি করে তিনি বলেন, ‘আমরাদের কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। বাসায় ঘুমাতে পারছে না। আওয়ামী লীগও ঘুমাতে পারছে না। কারণ তারাও ক্ষমতা হারানোর ভয়ে আছে। আমাদের প্রতিদিন নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আইন সবার জন্য সমান হওয়া উচিত। আওয়ামী-বিএনপি বেলায় দুই আইন কেন? নয়াপল্টনেই সমাবেশ করব। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ সভা। ভিন্ন কিছু হলে সরকার দায়ী থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, আমরা আমাদের কাজ করব। তবে আশা করব প্রশাসন দলীয় আচরণ করবে না। সব ভয় উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা পল্টনে আসছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম