• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাবিব উন নবী সোহেলসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১৫
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:১৫

1670397021

হাবিব উন নবী সোহেলসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাড়ি ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, আজ মামলার ধার্য দিন ছিলো। তারা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওইদিন হেফাজত ইসলাম, জামায়াত শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ নেতা-কর্মী বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে তারা। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন।

এ ঘটনায় তৎকালীন পল্টন থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস মামলা করেন। সেই মামলায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com