• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএসটিআই খুলনার অভিযানে ২৫টি মামলায় তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১০:০১
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১০:০১

bsti

বিএসটিআই খুলনার অভিযানে ২৫টি মামলায় তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা

ফকির শহিদুল ইসলাম,খুলনা,
মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে গত নভেম্বর মাসে খুলনা মহানগরীসহ বিভাগের জেলা ও উপজেলার হাট-বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫টি মোবাইলকোর্ট পরিচলনা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোট ২৫টি মামলা দায়ের করে তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

এ সময়ে ২৬টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে খোলা বাজার থেকে ৪৬টি ও কারখানা থেকে ১১টি ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন ও পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে জমা দেওয়া হয়। যশোরের ঝিকরগাছার মেসার্স ফাইয়াজ ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়। একটি মামলায় খুলনার রূপসায় কেডিএ মাছ বাজারের মেসার্স ভাই ভাই ফিসকে সিএমএম আদালত কর্তৃক ২০ হাজার টাকা অর্থদন্ড ও দুই জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে (বিএসটিআই) এর পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com