• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, নয়াপল্টনে থমথমে পরিবেশ

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৩
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৩

966524 4

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, নয়াপল্টনে থমথমে পরিবেশ

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় আছে। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার(৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।’

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বিবৃতি পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com