• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উনারা ডিবি কার্যালয়ে আছেন: হারুন

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৬
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৬

85474

উনারা ডিবি কার্যালয়ে আছেন: হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, ‘উনারা দুজনই (আব্বাস, ফখরুল) ডিবি কার্যালয়ে আছেন। উনাদের সঙ্গে আমাদের কথা-বার্তা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করছি।’

জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইদিন আগের উদ্ভুত পরিস্থিতি, যেখানে আমাদেরর প্রায় ৫০-৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সেখানে অনেক ভাঙচুর হয়েছে। সবকিছু মিলেই জিজ্ঞাসাবাদ করছি। সবকিছু মিলে পরে বিস্তারিত জানাব।’

সমাবেশস্থলের বিষয়ে তিনি বলেন, ‘তারা দুটি স্থান প্রস্তাব করেছে। দুটিই মেনে নিয়েছি। মোটামুটিভাবে আমরা সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, মাঠটি নষ্ট হয়ে যাবে, সে কারণে আমাদের পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সমাবেশটি হবে বাংলা কলেজে। কিন্তু তারা আরেকটি স্থানের কথা বলেছে তা হল গোলাপবাগ মাঠ। গোলাপবাগ মাঠ নিয়ে কোনো কথাই হয় নাই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলাপই হয় নাই। তারা সেটার কথা বলছে। অনানুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত হয়েছে বাংলা কলেজে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com